সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা, আর ম্যাচের আগে দৃঢ় বার্তা দিয়েছেন দলের প্রধান কোচ পিটার বাটলার।

গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এই ফাইনাল। শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

ফাইনাল নিশ্চিত হওয়ার পর বাটলার স্পষ্ট করে দিয়েছেন দলের লক্ষ্য। তিনি জানান, ফাইনালে দল কেমন খেলছে তা বড় কথা নয়, জয় নিশ্চিত করাই বড় কথা। দৃঢ় সংকল্প নিয়ে খেললেই কেবল ফলাফল নিজেদের পক্ষে আনা যায় বলেও মন্তব্য করেছেন বাটলার।  কোচের এই বার্তায়ই ফুটে উঠছে দলের মানসিক প্রস্তুতি। বড় ম্যাচে চাপ সামলে ফল এনে দেওয়ার চ্যালেঞ্জটাই এখন সবচেয়ে বড়।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে ভারত। ২০১০ সাল থেকে শুরু করে একাধিকবার শিরোপা জিতে তারা নিজেদের আধিপত্য দেখিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে এবং আঞ্চলিক ফুটবলে নতুন সমীকরণ তৈরি করেছে।

বিশেষ করে গত এক দশকে দেশের ফুটবলে মেয়েদের অবদানই সবচেয়ে উজ্জ্বল। যখন পুরুষ দল প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছিল, তখন নারী ফুটবলাররাই এনে দিয়েছে সাফল্য ও গর্বের মুহূর্ত।

এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ সামনে। এখন দেখার বিষয়, বাটলারের শিষ্যরা কতটা দৃঢ়তা ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে পারে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews