সময় খারাপ গেলে যা হওয়ার তাই হলো সাকিব আল হাসানের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আজ এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয় বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের।

অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না বাংলাদেশি এই অলরাউন্ডার। যে কারণে খেলার মাঝ পথেই তাকে উইকেট থেকে তুলে নেয় তার দল। এটা এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য খুব লজ্জার ব্যাপার। তিনি খেলতে প্রস্তুত; টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাটিংয়ে নামিয়েও শেষ পর্যন্ত তুলে নিল।

শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে এমিরেটস। 

ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল এমিরেটস। দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও মোহাম্মদ ওয়াসিম  দুর্দান্ত শুরু এনে দেন। ২৪ বলে ৩৭ রান করে বেয়ারস্ট্রো সাজঘরে ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ওয়াসিম করেন ৩৯ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান। ১২ বলে করেন ৫ রান। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব। তবে ধীরগতির ব্যাটিং করেন তিনি। বেশ খানিকটা সময় নিয়ে উইকেটে সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না। ফলে ২ চারে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকার সময় সাকিবলে তুলে নেয় দল।

শেষদিকে রোমারিও শেফার্ড দুর্দান্ত ব্যাটিং করেছেন। ১০ বলে করেন অপরাজিত ৩১ রান। এ ছাড়া তাজিন্দার সিং ৮ বলে করেন ১৭ রান। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews