এ বিষয়ে আজ দুপুরে প্রথম আলোর পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ ফল প্রকাশের কোনো সিদ্ধান্ত হয়নি। ডিপিইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ফল প্রকাশের খবরটি গুজব। আমরা ফল প্রস্তুতের কাজ করছি, তবে তা কবে নাগাদ প্রকাশ হবে, সেই সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পরীক্ষার্থীদের এ ধরনের কোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’