রাজধানীর তুরাগ এলাকা থেকে ২৫ লাখ টাকার জাল নোট এবং তৈরির সরঞ্জামসহ মাইলস্টোনের দুই শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ডলিপাড়া বাদলদী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। গতকাল তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটকরা হলেন নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডাইস, একটি প্রিন্টার এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

জানা গেছে, আটক দুজন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন। র‌্যাব-৩-এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। মজার বিষয় হলো, প্রতিটি নোটের ক্রমিক নম্বর ছিল একই (ঝ শ ১৩৫৯১৪৭)। গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের জাল নোট তৈরি করে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews